লিড নিউজ

হাইকোর্টের আশপাশে চলচ্ছে গণগ্রেপ্তার!

নিউজ ডেস্ক::  রাজধানীর হাইকোর্টের আশপাশের এলাকায় গণ গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ। হাইকোর্টের আশপাশে যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। সকাল থেকে বুধবার (৩১ জানুয়ারি) দুপুর পর্যন্ত হাইকোর্টের আশপাশের এলাকা থেকে কমপক্ষে ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাধারণ পথচারী রয়েছে বলেও জানা গেছে। পথচারী নারীরাও বাধ যাচ্ছে না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট কদম ফোয়ারা এলাকায় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের মামলার পর আজ এমন গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিশেষ আদালত থেকে বাসভবনে যাওয়ার সময় হাইকোর্ট কদম ফোয়ারার সামনে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।

এসময় বেশকয়েকজন পুলিশ আহত হন। বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি প্রিজন ভ্যানের তালা ভেঙ্গে দুইজন নেতাকর্মীকে ছিনিয়ে নেয়।এরপর থেকেই পুলিশ হার্ডলাইনে অবস্থান নেয়। গত রাতেই গ্রেফতার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে।অভিযান চালানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও স্বেচ্চাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর বাসাসহ অনেকের বাসায়।

Related Articles

Back to top button