লিড নিউজ

সারা রাত খোলা থাকে সরকারি জনতা ব্যাংকের শ্রীমঙ্গল শাখা!

সিলেট মিডিয়া ডেস্কঃ শ্রীমঙ্গলে সরকারি ব্যাংক ২৪ ঘন্টাই খোলা থাকতে দেখা গেছে। এ ব্যাংকটি হলো জনতা ব্যাংকের শ্রীমঙ্গল শাখা। চৌমুহনার তরাজ ম্যানশন এর দোতালায় অবস্থিত ব্যাংকটি রাতের ৩ টায় খোলা দেখতে পায় টহল পুলিশ। সোমবার রাত ৩ টার দিকের এঘটনাটি জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল।

তিনি বলেন, আমরা রাতে বের হই টহলে। কিন্তু পথিমধ্যে দেখতে পাই চৌমুহনা চত্ত্বরের তরাজ ম্যানশনের দোতলায় অবস্থিত জনতা ব্যাংকের নিচতলার কেসি গেইট খোলা। এতো রাতে ব্যাংকের গেট খোলা দেখে আমাদের খটকা লাগে। তারপর উপরে উঠে গিয়ে দেখি ব্যাংকে প্রবেশের মুল গেইটের শাটার খোলা, কেসি গেইটে ভিতর দিক দিয়ে ছোট একটি তালা লাগানো এবং কাচের দরজাও খোলা।

ওসি বলেন, এসময় অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। এমনকি পাহারাদারকেও পাওয়া যায়নি। পরে জনতা ব্যাংকের মৌলভীবাজার শাখার ম্যানেজারকে ফোন দেই। তখন একজন ক্যাশিয়ার বাবু আসেন রাত ৪টায়’ যোগ করেন ওসি।

তিনি এসে দেখেন ব্যাংকে পাহারাদার নেই। পরে খোঁজ নিয়ে দেখা যায় পাহারাদার বাড়িতে চলে গেছে। পরে ভোর রাতেই তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ওসি কেএম নজরুল

জনতা ব্যাংক ম্যানেজার মো. আক্তার হোসেনকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমিও নতুন আসছি। আমরা পাহারাদার এর ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি।’

Related Articles

Back to top button