লিড নিউজ

শেরে বাংলা পদক পেলেন সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি রুম্মান

ডেস্ক রিপোর্ট : সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা স্মৃতি সম্মাননা পুরস্কার পেয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। শুক্রবার ঢাকাস্থ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে পুরস্কার গ্রহণ করেন রুম্মান।

মিলনায়তনে বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হক’র ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে অবিভক্ত বাংলার রাজনীতিতে শেরে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া পরিষদের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা “আমার চোখে শেরে বাংলা” ও “শেরে বাংলা স্মৃতি সম্মানতা পুরস্কার-২০১৭” আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আব্দুস সালাম মামুন।

সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ, শেরে বাংলা এ.কে ফজলুল হকে গবেষণা পরিষদের উপদেষ্টা ভাষাসৈনেক মো. রেজাউল করিম, দেশবরেণ্য লালন সংগীত শিল্পী লালন কন্যা ফরিদা পারভীন ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

Related Articles

Back to top button