রাজনীতিলিড নিউজসিলেটসিলেট বিভাগ

আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন চলছে; মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক:  সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকাল ঠিক ১১টা থেকেই শুরু হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিতা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে সকাল ১০ বাজার আগেই নগরীতে খন্ড খন্ড মিছিল লক্ষ করা গেছে। মিছিল থেকে জয় বাংলা শ্লোগানের সাথে দলীয় প্রার্থীদের নাম উচ্চারণ করে প্রতিটি মিছিল এগুচ্ছে চৌহাট্টা পয়েন্টের দিকে। সবারই লক্ষ্যস্থল নগরীর আলীয় মাদরাসা মাঠ।


বিভিন্ন রঙের টি-শার্ট, ব্যানার, ফেস্টুন হাতে, মুখে জয়বাংলা স্লোগানে মুখরিত পুরো চৌহাট্টা এলাকা। নিজেদের পছন্দের নেতাদের নামেও স্লোগান দিচ্ছেন। নগরীর বিভিন্ন সড়কগুলো থেকেও খণ্ড-খণ্ড মিছিল আসছে। বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা আসছেন।
ইতোমধ্যে সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মেলনস্থলে আসন গ্রহণ করেছেন।

Related Articles

Back to top button