লিড নিউজসিলেট বিভাগ
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


নিউজ ডেস্ক: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। আবুল হোসেন (৬৫) নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র।বুধবার (২২ জুলাই)সকালে নিজ বাড়ী থেকে কলাগাছের ভেলায় করে মাঠে যাওয়ার পথে বিদ্যুতের লাইনের সাথে তার ভেলার লগির (বাঁশ) স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ছাতক থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




