অর্থনীতিলিড নিউজসিলেট

কাষ্টঘর থেকে ভারতীয় সুপারির চালান জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে চোরাই পথে দু’টি ট্রাকযোগে আনা সুপারির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ট্রাক চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নগরের কাস্টঘর সড়ক থেকে সুপারির চালান দু’টি জব্দ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে কাস্টঘর সড়ক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা দু’টি মিনি ট্রাকযোগে আনা সুপারির চালান জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে একটি ট্রাকের চালক পালিয়ে যায়। রাজু আহমদ নামে অপর চালককে আটক করা হয়েছে। রাজু সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান- ট্রাক দু’টিতে ৫০ বস্তা সুপারি রয়েছে। প্রতিবস্তা সুপারির বাজার মূল্য ২৮ হাজার টাকা। সেই হিসাবে ৫০ বস্তা সুপারির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

দীর্ঘ দিন ধরে কাজিরবাজারের সুপারির আড়তদার মুজিব সরকার, রমজান আলী ও শহিদ মিয়া ভারত থেকে চোরাই পথে এভাবে সুপারি চালান আনতেন বলে জানা গেছে।

Related Articles

Back to top button