লিড নিউজসারাদেশ

ঈশ্বরদীতে মসজিদ লকডাউন

ঈশ্বরদীতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোল্লা পাড়া মসজিদটি লকডাউন ঘোষণা করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এ ঘোষণা দেন।

গতকাল ঈশ্বরদীর প্রথম করোনা সনাক্ত ব্যাক্তি উল্লেখিত গ্রামের রেহানুল করিম রেবিন(৫১) মসজিদে জুম্মার নামাজ পড়েছে মর্মে সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেন।

ঐ গ্রামের সওকত মাস্টারের ছেলে রেবিন নাটোরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স হিসেবে কর্মরত থাকা অবস্থায় করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল দুপুরের পর তার রিপোর্ট পজিটিভ বলে সংবাদ আসে। এসংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসন থেকে প্রথমে তার বাড়ি এবং পরে ঐ মসজিদটি লকডাউন ঘোষণা করা হয়। সূত্র: দৈনিক ইনকিলাব

Related Articles

Back to top button