ছাতকে জার্মান হাইকমিশনার ও অর্থ প্রতিমন্ত্রীর সংবর্ধনা ২ ফেব্রুয়ারি


নিজস্ব প্রতিবেদক : ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুর্শী সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও টেকনিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা সভা ২২ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মান হাই কমিশনার মিঃ ড. প্রিন্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় এমপি এমএ মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের এমপি সামছুন্নাহার শাহানা রব্বানী, বগুরা-৬ আসনের সাবেক এমপি আসাদুর খন্দকার লাইজু, জার্মান নাগরিক ড. মুরাদ চিল, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দেওয়ান আশফাক নাহেদ গাজী, যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টার ইউকের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ খালিদ মিয়া অলিদ, ছাতক উপজেলা আ’লীগের আহবায়ক ছানাউর রহমান ছানা, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, ঢাকার বিশিষ্ট শিল্পপতি আব্দুল আজিজ শান্তু, বিশিষ্ট শিল্পপতি আলী আহমদসহ জেলা ও উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। অনুষ্টানে সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরুধ জানিয়েছেন, বাংলাদেশ পুস্তক প্রকাশকও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য ও বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার।




