দিরাইয়ে এতিম পথশিশুদের সম্মানে নজরুল ইসলামের মধ্যাহ্নভোজ


দিরাই প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এতিমদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আব্দুল বারী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহিদুল ইসলাম নজরুলের অর্থায়নে ও এমকে ফাউন্ডেশনের সহযোগিতায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মধ্যাহ্নভোজ পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা শেখ আজিজুর রহমান, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস আহমদ, সাংবাদিক আব্দুল বাছির সরদার,এম কে ফাউন্ডেশনে পরিচালক মোস্তাহার মিয়া মোস্তাক,দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার,মাওলানা আবিদুর রহমান, মাওলানা ইলিয়াছ আহমদ,মাওলানা মোহাম্মদ আলী, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সালমান মিয়া, রুম্মান আহমদ, শায়েখ আহমদ, মিজানুর রহমান,ইজাজুর রহমান ফাহিম, আতিকুর রহমান প্রমুখ। এ সময় নজরুল ইসলামের এরকম আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকলে তাঁর দীর্ঘায়ূ কামনা করেন।




