লিড নিউজসিলেট

নগরীর মাছুদিঘীরপাড়ে আগুন: নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট নগরীর মাছুদিঘীরপাড়স্থ প্রবাহ ৬৪/১নং বাসার ছাদে বাংলালিং মোবাইল টাওয়ারের কন্টোল রুমে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রবিবার রাত ১১টায় নগরীর মাছুদিঘীরপাড় ৩য় তলার বাংলালিং মোবাইল টাওয়ারের কন্টোল রুমে আগুন লাগে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালন দ্বীনমনি শর্মা জানান, রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তেমন কোন ক্ষতি হয়নি।

বিন্ডিংয়ের মালিক আব্দুল মানিক বলেন, ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রন করেছেন। তবে ধারনা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনটি লেগেছে।

Related Articles

Back to top button