লিড নিউজ
হবিগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টের সামনে থেকে অজ্ঞাতপচিয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায়ই তাকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যেত। রোববার সকালে রেস্টুরেন্টের সামনে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায। সেখানে নিয় যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




