লিড নিউজ

দক্ষিণ সুরমায় ২০ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক : ভারতের শিলং তীর নামক জুয়া খেলার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ২৯ দিন করে কারাদন্ড দেয়া হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের আল সামছি কমিউনিটি সেন্টারের পেছনের রাস্তা ও জিঞ্জির শাহ মাজারের পাশ থেকে জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা।

আটককৃতরা হলো- দক্ষিণ সুরমার বরইকান্দি ৩নং রোডের মৃত শফিক মিয়ার ছেলে মো. সেবুল মিয়া (৩৫), বরইকান্দি ১নং রোডের কাজিরখলার মনির মিয়ার ছেলে রুহেল মিয়া (২৩), একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে মনসুর আহমদ (২২), সিরাজ মিয়ার ছেলে মো. পারভেজ (২৬), মৃত সমছু মিয়ার ছেলে সালাউদ্দিন (২২), পুতুল মিয়ার ছেলে মো. জাবেদ (১৮), কুমিল্লা জেলার লাকসাম থানার ফাজিলপুরের মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে ওয়াসিম (২৮), চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে নূরু মিয়া (৫২), দক্ষিণ সুরমার পিরোজপুরের আবু তালেবের ছেলে মো. আবুল কালাম (৪২), মৌলভীবাজারের রাজনগরের বানারাই গ্রামের মৃত সামসুদ্দিনের উজ্জল মিয়া (২২), বিশ্বনাথ উপজেলার ফরহাদপুর গ্রামের সামসুর রহমানের ছেলে সাইফুর রহমান লায়েকের (৩০), কুলাউড়ার উপজেলার কুলাউড়া গ্রামের কানাই লালের ছেলে সৈকত চন্দ্র (১৮), হবিগঞ্জের মাধবপুরের দেওগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মো. সুলেমান (৪০), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত রইছ মিয়ার ছেলৈ মো. কয়েছ (৩০), বরইকান্দি কাজিরখলা গ্রামের নামর মিয়ার ছেলে ফখরুল ইসলাম অপু (২২), দক্ষিণ সুরমার গাঙ্গু গ্রামের বরইকান্দি ১নং রোডের কবির আহমদের ছেলে আনাম আহমদ (৩০), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার স্বরসতী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রাসেল আহমদ (২২), রাজনগর থানার প্রেমনগর গ্রামের আনছার মিয়ার ছেলে আল আমিন (২৮), হবিগঞ্জের লাখাই থানার চিকনপুর গ্রামের মনাই মিয়ার ছেলে আলাল মিয়া (২২), সুনামগঞ্জ জেলা সদরের তেউকিয়া গ্রামের মো. আবদুস সামাদের ছেলে আমিনুর (২৫)।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ২৯ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আদালত পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা।

Related Articles

Back to top button