ক্ষতিগ্রস্থদের মাঝে বিয়ানীবাজার সরকারি কলেজ’র শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিনিধি : হাকালুকি হাওরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিয়ানীবাজার সরকারি কলেজ’র স্নাতক (ডিগ্রি ও অনার্স) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ
হাকালুকি হাওর পাড়ের বড়লেখা উপজেলার শেষ সীমানায় তালিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের অর্ধ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল শুক্রবার এ খাদ্য সহায়তা বিতরণ করেছে কলেজের শিক্ষার্থীরা।
এ সময় বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মন্জুর এ এলাহী খান কলেজের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ফজলুর রব, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কামরুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সোহান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সরকার মো: শফিউল্লাহ দিদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আসাদ্দুজ্জামান,
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তাজবীর আহমদ ছাইম, হুমায়ুন রশীদ হানি, তুহেল উদ্দিন জনি, শাহ আলম শাওন, আনাছুর রহমান মিরাজ, এমাদ উদ্দিন, শাহাদাত হোসেন শাহী, দেলওয়ার হোসেন, ইসমাইল হোসেন, জুদেন আহমদ খান, শাহীদুল ইসলাম, আবুল হোসেন, স্বপন আহমদ, সাদিকুর ইসলাম, অপূর্ব দেব নাথ, পঙ্কজ বিশ্বাস, জুমন আহমদ, নিটু, টিপু সুলতান প্রমুখ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কলেজের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, পিয়াজ, আলু, চিনি, লবণ, চিড়া ও খাবার সেলাইন বিতরণ করা হয়।




