জেদ্দায় বৃহত্তর সিলেট আ:লীগের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


ডেস্ক রিপোর্ট :- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দীন আহমদ কামরান বলেছেন বর্তমান সরকার প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য উন্নত দেশের সাথে বন্দু সুলভ সম্পর্ক স্হাপন করছে।
প্রবাসীদের যাতে করে কোন অসুবিধা না হয় সে চিন্তা মাথায় নিয়ে বিভিন্ন দেশের সাথে কাজ করছে জননেএী শেখ হাসিনার সরকার।
প্রবাসীদের পাঠানো শ্রমের অর্থের কারণে দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান।
২৩ মে মঙ্গবার সৌদি আরবে স্হানীয়ও সময় রাত ১১ টায় জেদ্দায় (কিলো দশ) এ একটি কমিউনিটি সেন্টারে সিলেট আওয়ামীলীগের জেদ্দা শাখার অভিষেক ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বৃহত্তর সিলেট আওয়ামীলীগের জেদ্দা শাখার সভাপতি বদরুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার পরিচালনায় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের একাধিক বারের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সৌদি আরবে হাই আল নুজহা জেদ্দার চেয়ারম্যান (উমদা) আহমদ ফয়সল গেরিগেরি, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, সিলেট মহানগর ছাএলীগের সাবেক সভাপতি রাহাত তপাদার, বৃহত্তর সিলেট আওয়ামীলীগের জেদ্দা শাখার সদস্য ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জসিম উদ্দিন ভুঁইয়া, সদস্য সচিব হোসেন আহম্মেদ, এ সময় সৌদি আরবে প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট শামিম, ফখরুল ইসলাম, ফখর উদ্দীন, কামাল উদ্দিন, নিজাম আহমদ চৌধুরী, টিপু প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন কিছু দিন আগে সারা বিশ্বে অর্থনীতি মন্দা থাকার পর ও বাংলাদেশে এর প্রভাব পড়েনি, যার কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর কারণে তার কোন প্রভাব বাংলাদেশে পড়েনি। সেই জন্য উপস্হিত সকল প্রবাসীদের ধন্যবাদ জানান তিনি।
এ দিকে অভিষেক অনুষ্ঠান সফল করতে মক্কা, মদিনা, রিয়াদ,দাম্মাম, তায়েফ সহ বিভিন্ন এলাকা থেকে সৌদি আরবে অবস্তানরত প্রবাসী বাংলাদেশিরা উপস্হিত ছিলেন।




