লিড নিউজসিলেট বিভাগ

আবাসিক হোটেলে অসামাজিকতার দায়ে ৬জন নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক: নগরী সুরমা মার্কেস্থ নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিকতার দায়ে ৬ নারী-পুরুষকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার রাতে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) নিশু লাল দে, এসআই (নিরস্ত্র) মোঃ ইবাদুল্লাহ, এএসআই (নিরস্ত্র) মানিক মিয়া, এএসআই (নিরস্ত্র) সাজ্জাদুর রহমানসহ ‍পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় এই ৩ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

Related Articles

Back to top button