লিড নিউজসিলেট

কোম্পানিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ: সড়ক অবরোধ 

লোকমান হাফিজ: সিলেট-কোম্পানীগঞ্জ রোডে এসএসসি পরীক্ষার্থীদের সিএনজি অটোরিক্সার সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে ।

শনিবার  সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটানাট ঘটে।

এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সেখানে না থেমে হয়ে উঠে আরো বেপরোয়া। বেপরোয়া ট্রাক চালক একটু যেতে না যেতেই আবার ধাক্কা লাগায় একটি যাত্রীবাহী বাসের সাথে। নিয়ন্ত্রন রাখতে না পেরে বাস রাস্তায় উল্টে যায় আর বেপরোয়া ট্রাকটি নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

বেপরোয়া ঐ ট্রাকের নাম্বার হলো ঢাকা মেট্রো ট- ২২৭২৮৩। ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে ২ এসএসসি পরীক্ষার্থী। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলো। তাছাড়া বাসের মধ্যে ৩৮জন এসএসএসি পরীক্ষার্থীদের মধ্যে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন হলো- শিফা আক্তার, পলি বেগম, লায়েক আহমদ, শোয়েব আহমদ, রাসেল আহমদসহ অন্যান্যরা।

এদিকে বেপরোয়া ঐ ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে-এমন খবর পেয়ে ঐ এলাকার শিক্ষার্থীরা বেপরোয়া ট্রাক চালককে গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

Related Articles

Back to top button