সারাদেশ

আস্থা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন

নওগাঁর আত্রাইয়ে ছিন্নমুল পথ শিশুদের ঈদের আনন্দ ভাগ করলেন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাত খরচের বাঁচানো টাকায় পরিচালিত সামাজিক সংগঠন আস্থা অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সকালে উপজেলার গান্ধী আশ্রম( বঙ্গীয় রিলিফ কমিটি) প্রাঙ্গনে সত্তর ছিন্নমুল পথ শিশুর হাতে থ্রি পিচ ও গেঞ্জি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

এসময় আত্রাই প্রেস ক্লাবের সভাপতি ও আস্থার উপদেষ্টা রুহুল আমীন, আস্থা অ্যাসোসিয়েশনের সভাপতি নাঈম হোসেন, সম্পাদক মাসুদ রানা, আনোয়ার হোসেন, কিরন হোসেন, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ বাকী, রাব্বি হোসেন, আবু বক্কর, আলামিন, ইমরান, প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, ডা: নিরাঞ্জন কুমার, আমানুল্লাহ ফারুক বাচ্চু উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button