সিলেটে মাদকসহ ২জন গ্রেফতার
স্টাফ রিপোর্ট:
সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৬৩ পিস ইয়াবা ও ৯শ গ্রাম হেরোইন উদ্ধার করে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
র্যাব জানায়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কানাইঘাটের নয়াতালুক এলা থেকে ১৭০ পিস ইয়াবা ও ৯শ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জমির আলীকে (৩৫) গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত জমির কানাইঘাট থানাধীন সুরাইঘাচ সনাতনপঞ্জি গ্রামের জমশেদ আলীর ছেলে।
অপরদিকে র্যাবের আরেক দল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোয়াইনঘাট থানাধীন গ্রামটিলাবাড়ী এলাকা থেকে ৩৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আফতাব আলীকে (৬৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফতাব আলী গোলাপগঞ্জ থানাধীন গোলাপনগর গ্রামের মৃত তৈরউদ্দিনের ছেলে। দুটি অভিযানের নেতৃত্বদেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র্যাব পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।




