লিড নিউজ
মাধবপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


নিউজ ডেস্ক।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এর মধ্যে ৪৭ বোতল মদ ও ২৬ বোতল ফেনসিডিল।
মঙ্গলবার ভোরে মাধবপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নজরুল ইসলামসহ একদল বিজিবি সদস্য ১৬নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।
এদিকে, একইদিন ভোরে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ বিজিবি সদস্যরা ধর্মঘর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। উভয় অভিযানে মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায় বলে জানান তিনি।




