লিড নিউজ

লন্ডনে সড়ক দূর্ঘটনায় সিলেটের রিপন নিহত

এসবিএন ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর ভাতিজা যুক্তরাজ্যে এক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। নিহতের নাম আকমল হোসেন রিপন (২২)। তিনে টাওয়ার হ্যামলেট ইউনিভার্সিটির ছাত্র।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

জানা যায়, গাড়ী চালিয়ে লন্ডনের ডকল্যান্ড শহরে নিজের গন্তব্যস্থলে যাচ্ছিলেন রিপন। বাংলদেশ সময় বিকেল ৫টার দিকে অপর একটি গাড়ী রিপনের গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনার সুত্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

রিপন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা ও ২ ভাই এবং ৩ বোন রেখে গেছেন।

Related Articles

Back to top button