লিড নিউজ

ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি :   ছাতকে তোফায়েল আহমদ (৩২) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আসামীর নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তজম্মুল আলীর পূত্র।

গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদনন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব অভিযান চালিয়ে ভাতগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

তোফায়েল আহমদ দক্ষিন সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (জিআর-১৩০/৮) ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতাক আসামী। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন হয়েছে।

Related Articles

Back to top button