লিড নিউজশিক্ষাঙ্গনসুনামগঞ্জ

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ!

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮এপ্রিল) উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন গ্রামে ছাত্রীর শয়নকক্ষে ডুকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মজর আলী ও হান্নান মিয়া নামের দুই লম্পট ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ধর্ষকদের গ্রেফতারের জন্য আমরা অভিযান চালিয়েছি এবং তাকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button