ভালো কাজের জন্য সিলেটে পুরস্কৃত হলেন ১৭ পুলিশ সদস্য


নিউজ ডেস্ক : ‘ভালো কাজের’ জন্য সিলেটের ১৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার নগরীর পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যান সভায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
সিলেট জেলার বিভিন্ন থানায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ধরণের ভালো কাজের জন্য এসব পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- পুলিশ লাইন্সের আরওআই এস এম আল মামুন, জেলা গোয়েন্দা শাখার (উত্তর জোন) অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী, এস আই (নিরস্ত্র) মো. মশিউর রহমান, এ এসআই নৃপেশ দেব, এএসআই তরুণ মজুমদার, ওসমানীনগর থানার এসআই মো. মহিবুর রহমান, এএসআই মো. মোক্তার হোসেন, এএসআই মারুফ আল মুকিত, গোলাপগঞ্জ থানাার এএসআই শংকর চন্দ্র দেব, ফেঞ্চুগঞ্জ থানার এএসআই মো. জাকিরুল ইসলাম, কানাইঘাট থানার এসআই রবিউল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার এসআই আরিফ উল্লাহ, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, ট্রাফিক অফিসের টিএসআই আবু বক্কর সিদ্দিক, জকিগঞ্জ থানার এএসআই সুকেশ চন্দ্র পাল, জেলা বিশেষ শাখার এসআই আদনান সাকিব আহমেদ।
তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।




