লিড নিউজ

অস্ত্র উদ্ধারে র‌্যাবের অভিযান সাতছড়ি উদ্যানে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যার পর থেকে র‌্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করে। ঘটনাস্থলে অবস্থানকারী সিলেট বিভাগ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল র‌্যাবের বরাত দিয়ে জানান, সেখানে অ্যান্টিট্যাংক রকেট সনাক্ত হয়েছে। হবিগঞ্জ থেকে সাংবাদিক নূর উদ্দিন আহমদ জানান, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। অভিযান এখনো চলছে।

অভিযানশেষে র‌্যাবের পক্ষ থেকে তাদেরকে ব্রিফ করা হতে পারে। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক পিযুস কান্তি সংবাদ মাধ্যমকে বলেন, ‘র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ি উদ্যানে অভিযান চালাচ্ছে।

’ র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মনিরুজ্জামান বলেন, ‘র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ আগস্ট সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

Related Articles

Back to top button