লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ
দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে যুবক হত্যা


সিলেট মিডিয়া ডেস্ক:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আকাশ মিয়া(২৭)। তিনি উপজেলার সদর ইউনিয়নের রংপুর (তেগাঙ্গা) গ্রামের আব্দুল হামিদের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।




