সারাদেশ

হেব্বি গ্রুপের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন

মিডিয়া ডেস্কঃ দেশে শীতকাল চলে আসার কারনে নতুন করে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতেও মানুষের মধ্যে মাস্ক পরা অনিহা। ভিড়েও মাস্ক নেই পথচারীদের মুখে। আজ শনিবার সকালে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন নারায়নগঞ্জের শাখা তে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের আইসিটি বিষয়ক সম্পাদক আজহার অপুর নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান ও শহরে পথচারীদের মাঝে করোনা ভয়াবহতা সচেতনতা মূলক প্রচারণা ও সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন গ্রুপের সহ-আইসিটি সম্পাদক জয়নাব আফরিন, হেব্বি গ্রুপের অন্যতম সদস্য মোঃ আবু হানিফসহ প্রমুখ।

Related Articles

Back to top button