লিড নিউজ

সিলেটে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।

অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্দ্যোগে সারাদিন ব্যাপি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। ২৭ নভেম্বর সিলেটের জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড এর ৫ম তলায় সুরমা টিভির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ ।

প্রশিক্ষন কর্মশালা শেষে সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে সুরমাভিউ টূয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুল হক সোহাগ এর সভাপত্বিতে ও সিলেট নিউজ ওয়ার্ল্ডের সম্পাদক আফরোজ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে সাংবাদিকতা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ । যুবলীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য রিমাদ আহমেদ রুবেল, জনতার নিউজ টুয়েন্টফোর ডটকমের প্রকাশক সৈয়দ সারোয়ার রেজা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্সুর আলী,কামরুল হোসাইন,সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সেজান আহমদ পরাগ,আব্দুল আজিজ।

দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনার্থীদের গণমাধ্যম, সংবাদ, সংবাদের উৎস, সংবাদের শ্রেণিবিভাগ, সংবাদ শীর্ষ কী এবং কেন, সংবাদ শীর্ষের উপাদান, লেখার নিয়ম ও উদ্দেশ্য, সংবাদ লেখার কৌশল ও কাঠামো, সংবাদমূল্য নিরূপন, সংবাদের বৈশিষ্ট্য, নাগরিক সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকের গুণাবলী, নাগরিক সাংবাদিকতার ইস্যু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয় ।

সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে সিলেট বিভাগের প্রত্যন্ত উপজেলার ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button