লিড নিউজ

গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা


মামলার এজাহার সূত্রে জানাগেছে, প্রধান আসামী পাপলু ও প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জী পৌরসভা (চুক্তি) বিধিমালা, ২০০১ এর বিধি ৪ অনুসারে প্রকল্প কমটি গঠন না করে এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ এর ব্যত্যয় ঘটিয়ে ২০১৫ সালের ১১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিন্ন ভিন্ন তারিখে ১৪টি স্মারকে অফিস আদেশ স্বাক্ষর করেন এবং ১৪টি প্রকল্প অনুমোদন করেন। প্রকল্পের বিল বাবদ ৭লাখ ২৫ হাজার ৪শত ৭৪ টাকা বিল উঠানো হয় যার মধ্যে আসামীরা ৬লাখ ২৯ হাজার ৭শত ২২টাকা আত্মসাত করেন। দুদকের সরেজমিন অনুসন্ধানে ১৪টি প্রকল্পের মধ্যে ১২টির অস্তিত্ব খুজেঁ পাওয়া যায়নি এবং মাস্টার রোলে উল্লেখিত শ্রমিকদের নাম ঠিকানায় বাস্তব কোন অস্থিত্ব পাওয়া যায়নি। মামলায় আরো উল্লেখ করা হয় আসামীরা পরস্পর যোগসাজশ করে পৌরসভার কর্মচারী (সাট-মুদ্রাক্ষরিক) দুলাল আহমদের নামে দুইটি প্রকল্প বানিয়ে তার স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাত করেন। দুদকের তদন্তে বিষয়টি ধরা পরলে দুলাল আহমদ তদন্ত কর্মকর্তাকে জানান তার স্বাক্ষর জাল করে সাবেক মেয়র এই টাকা উত্তোলন করেছেন তিনি এসবের কিছুই জানেননা। দুদকের কর্মকর্তা দুলালের কথায় বিশ্বাস না করে দুলালের নমুনা স্বাক্ষর ও প্রকল্পের নথিতে থাকা স্বাক্ষর যাচাইয়ের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) ফরেনসিক ল্যাবরটরি ঢাকায় প্রেরন করলে বিশেষজ্ঞ মতামতে (সিআইডি আঙ্গুলাংক শাখা) দুলালের স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রতিবেদন আসে। এছাড়া পৌরসভার বিল বোর্ড না লাগিয়ে আসামী সাব্বির আহমদ ৩৯হাজার ৭শত ২২টাকা ও প্রকল্প বাস্তবায়ন না করে আসামী জহিরুল ইসলাম ওরফে বাবলা ১লাখ টাকা আত্মসাত করেন। 

এ বিষয়ে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।


এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ,কে এম ফজলুল হক শিবলী জানান, আসামীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে । তিনি আরো জানান মামলাটি দুদক তদন্ত করবে।

Related Articles

Back to top button