আন্তর্জাতিকলিড নিউজ

যুক্তরাষ্ট্রে ১৪ ঘণ্টার ব্যবধানে আবারো হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহতের পর এবার ওহিও অঙ্গরাজ্যের ডেটনে হামলা চালানো হয়েছে। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় এ হামলার ঘটনা ঘটলো। এতে নিহত হয়েছের ১০ জন।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, স্থানীয় সময় রাত ১‌টায় ওহিও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআই সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।

Related Articles

Back to top button