অবসর ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টসের আগে অবসরের ঘোষণা দিয়েছেন।
পাশাপাশি তার ভেরিফাইড ফেসবুক পেজেও অবসরের ঘোষণার বিষয়টি উল্লেখ করেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলার পরে আর টি-টোয়েন্টি খেলবেন না তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মাশরাফি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, ‘বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে।
আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য।




