লিড নিউজ

শ্রীমঙ্গলে মাদকসহ ৫ বিক্রেতা আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মাদকসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (র‌্যাব)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

এরআগে মঙ্গলবার রাতে উপজেলার ফিনলে চা বাগান ও সুরভী পাড়া থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উদনা গ্রামের আটুনবস্তি এলাকার দুলাল গোয়ালার ছেলে রাজু গোয়ালা (২০), মৃত রগু কর্মির ছেলে আদিত্য কর্মি (১৯), শ্রীমঙ্গল স্টেশন এলাকার বাবুল মিয়া (৫০), সাতগাঁও গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে আব্দুল কাদের শেখ (২৮), মুচি পট্টি আরামবাগ এলাকার সাধু রবি দাসের ছেলে চন্দন রবি দাস (২২)।

‌্যাব- ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, আটকদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ৪৮ লিটার চোলাই মদ, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও দুইটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button