সাধারণ মানুষের মনে আশার আলো জাগাচ্ছে জিন্দাবাজার

স্টাফ রিপোর্ট:
ইচ্ছে থাকলে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোন দুরহ কাজ করা সম্ভব। তখন কোন বাঁধাই আর বাঁধা নয়। রিকশা এবং হকার মুক্ত জিন্দাবাজারই তার প্রমাণ।
জিন্দাবাজার এলাকার রাস্তার উন্নয়ন কাজ এখনও শেষ হয়নি, ডিভাইটারে গ্রীল লাগানোও শেষ হয়নি তারপরও জিন্দাবাজার এলাকা অনেক পরিছন্ন হয়ে ওঠেছে।
সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে।
সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত কয়েক বছর থেকে ফুটপাতকে হকারমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু হকারদের শক্ত বলয় ভাঙ্গতে পারেননি। তাঁর অসহায়ত্ব নগরবাসীকে পীড়া দিয়েছে।
এবার সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি কর্পোরেশন, স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় সফলতা এসেছে।
সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার যানজটমুক্ত রাখতে চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজর সড়কে রিকশা চলাচল বন্ধ করতে এবং অবৈধ পার্কিং উচ্ছেদ করতে মাঠে আছে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
তাদের শক্ত অবস্থানের ফলে জিন্দাবাজারের সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।
এ প্রসঙ্গে মেয়র আরিফ বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নগরকে এবটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলতে চাই।
এই নিষেধাজ্ঞা কার্যকরে জিরো টলারেন্স দেখানো হবে। এ ব্যাপারে কোন আপোস নেই।
সিসিক মেয়র জানান, তাদের এই অভিযান নিয়মিত চলবে।




