লিড নিউজ

সিনিয়র নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠক

এসবিএন ডেস্ক:
দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে দলের একধিক নেতা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, পৌর নির্বাচনসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হতে পারে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান , চেয়ারপার্সনের উপদেষ্টাম-লী, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। গত এক বছরের মধ্যে এটি গুরুত্বপূর্ণ বৈঠক বলে বিএনপি সূত্র জানিয়েছে। আজ রবার্ট গিবসনের সাক্ষাৎ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বিদায়ী সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’। এতে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহম্মেদের।

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button