লিড নিউজ

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈগাঁও গ্রামে রোববার দুপুরে পানিতে ডুবে জাবেদ আহমদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত জাবেদ ওই গ্রামের রাহিজ আলীর ছেলে।

দোয়ারাবাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুপুরে জাবেদ খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের বিলে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিলের পানিতে তার ভাসমান মরদেহ পাওয়া যায় বলে জানান তিনি।

Related Articles

Back to top button