আন্তর্জাতিক

‘ইউক্রেন ঘেরাও করে রেখেছে পুতিনের সেনারা’

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮০ হাজারের বেশি সেনা দিয়ে ইউক্রেন ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ ঘেরাও করে রেখেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। আর এ পরিস্থিতিতেই তিনি ইউক্রেনে মার্শাল ল জারি রেখেছেন বলে দাবি তার।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জানিয়েছেন তার দেশের সীমান্তে প্রতিনিয়ত টহল দিচ্ছে ট্যাংক ও যুদ্ধযান। আকাশে চক্কর কাটছে যুদ্ধবিমান।

শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ইউক্রেনের মার্শাল ল’ জারির পাল্টা পদক্ষেপ হিসেবে এ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে মস্কো। এদিকে ইউক্রেনের সরকার পরিবর্তন চান পুতিন।

তিনি বলেন, ‘ইউক্রেনে দীর্ঘদিনের শাসক বহাল থাকলে সংকট কখনও শেষ হবে না।’

গত রবিবার রুশ বাহিনী অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ এবং ২৪ নাবিককে আটক করে রাশিয়া।

Related Articles

Back to top button