আন্তর্জাতিকউল্লেখযোগ্যধর্ম

নিউজিল্যান্ডের জাদুঘরে ইসলামী ঐতিহ্য প্রদর্শন

ইসলাম ডেস্ক: ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকলার সঙ্গে অমুসলিমদের পরিচিত করতে নিউজিল্যান্ডের ক্যান্টারবুরি জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা রকম সামগ্রি প্রদর্শনীতে তুলে ধরা হয়।

জাদুঘরের পরিচালক অ্যান্টনি রাইট বলেন, মুসলিমদের ব্যক্তিজীবনে মসজিদের অপরিসীম প্রভাব নিয়ে প্রদর্শনীতে আলোকপাত করা হবে। মসজিদে এসে মুসলিমরা একে অপরের সঙ্গে সাক্ষাত করেন এবং খোঁজ-খবর নেন। নিজেদের মধ্যে পারষ্পরিক আলোচনা ও আচার-অনুষ্ঠান পালন করেন।

অ্যান্টনি রাইট আরো জানান, ইসলাম ধর্মের নানা অনুষঙ্গের চিত্র তুলে ধরা হবে। ১৭ শতকের কাশ্মীরে তৈরি কারুকার্জ খচিত আল কোরআন প্রদর্শনীতে থাকবে। ভারতবর্ষের অনন্য স্থাপত্যনিদর্শন কুওয়াতুল ইসলাম মসজিদের প্রতিকৃতিসহ মুসলিম সভ্যতার নানান কারুশিল্প থাকবে প্রদর্শনীতে।

এছাড়াও ক্রাইস্টচার্চ মসজিদ হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন পরিহিত হিজাবও প্রদর্শনীতে থাকবে বলে জানা যায়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের আগে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন চরমপন্থী শ্বেতাঙ্গ যুবক হামলা চালায়। এতে ৫১ জন মুসল্লি নিহত হয় এবং ৪০ জন আহত হয়। হামলার এক সপ্তাহ পর ২২ মার্চ জুমার দিন দেশটিজুড়ে সরাসরি আজান সম্প্রচার করা হয়। দেশের বিভিন্ন পত্রিকা ‘সালাম’ শব্দের প্রচ্ছদ করে। নিউজিল্যান্ডের স্থানীয় নারীরা হিজাব পরিধান করে শোকাহত মুসলিম পরিবারের প্রতি সমবেদনা জানায়। এরপর থেকে মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে ধর্মীয় সম্প্রীতি গড়তে নানা উদ্যোগ গ্রহণ করে দেশটির সরকার।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিজাব ও লম্বা কাপড় পরিধান করে জাসিন্ডা আর্ডার্ন ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ প্রাঙ্গণে যান। এসময় তিনি মহানবী মুহাম্মদ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পারস্পরিক উদারতা, সমবেদনা এবং সহানুভূতিতে বিশ্বাসীরা একটি শরীরের মতো। যখন শরীরের কোনো একটি অংশ ব্যথা পায় তখন পুরো শরীরই সেই ব্যথা অনুভব করতে পারে।’

সূত্র : রেডিও নিউজিল্যান্ড

Related Articles

Back to top button