লিড নিউজ

মুন্সীগঞ্জে আপন ভাইকে ছুরিকাঘাতে হত্যা

এসবিএন ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছোট ভাই রাজন দাসকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করেছে বড়ভাই। শনিবার রাত ৮টায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার ফুরশাইল গ্রামের মৃত সুরেশ দাসের ছেলে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেননি। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন দাস (৩১) পালিয়েছেন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে সিরাজদিখান থানা পুলিশ। রবিবার সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button