লিড নিউজ

জঙ্গিবাদের বিরুদ্ধে শাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শাবি প্রতিনিধি: সিলেটসহ সারাদেশে ধারাবাহিক জঙ্গি আস্তানা সৃষ্টির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবশে করেছে শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ২টায় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল কর‍া হয়। মিছিলটি ক্যাম্পাসের ফুডকোর্ট চত্বর থেকে শুরু হয়ে চেতনা-৭১ এ গিয়ে সমাবেশে মিলিত হয়।FB_IMG_14907222278807083

ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাশ।

এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদকরা ও অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button