জগন্নাথপুরে সীরাতুন্নবী সা. সম্মেলন সম্পন্ন


সিলেট মিডিয়া: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর ইসলামী দাওয়াত সংস্থার উদ্যোগে কুবাজপুর দারুল উলূম মাদরাসা মাঠে ২৭তম বার্ষিক সীরাতুন্নবী সা. মহাসম্মেলন গত বুধবার মানবতার মুক্তির জন্য সর্বত্র ইসলামের দাওয়াত পৌছে দেওয়ার আহবানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সীরাতুন্নবী সা. সম্মেলনে প্রধান অতিথির বয়ানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন শায়খুল হাদীস আনোয়ার হোসাইন চিশতী বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণ না থাকার দেশে অশন্তি, অরাজকতা, সুদ, ঘুষ, দুর্নীতিতে জর্জরিত। শুধু ১২ই রবিউল আউয়ালে মীলাদুন্নবী পালনে জনগণের কোন কল্যাণ নেই।
বরং জীবনের সকল ক্ষেত্রে সীরাতুন্নবী তথা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, মহানবীর (সাঃ) তরীকায় কালেমা বিশ^াসীদের ঐক্য হলে সকল তাগুতী শক্তি মুসলমানদের কাছে মাথানত করতে বাধ্য হবে। কোন অপশক্তি ইসলাম বিরোধী কাজ করতে সাহস পাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে রাসুল (সাঃ) এর অনুসৃত আদর্শ কায়েমে বিশ^ মুসলিমদের ঐক্য সময়ের দাবী।
কুবাজপুর দারুল মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মোঃ মুজাম্মিল হোসাইন।
ইসলামী সংগীত পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্ঠী ছিলেন। সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী ভাষ্যকার মাওলানা ফরহাদ উদ্দিন আইয়ূবী ঢাকা।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা বেলাল আহমদ বেলালী, মাওলানা জয়নুল হক শাহরাজ, হাফিজ মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুর রব, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা শায়েখ আহমদ পারভেজ, মাওলানা মুজাহিদ খান, মাওলানা তোফায়েল আহমদ, হাফিজ মাওলানা আমিনুল হক, মতিউর রহমান জেবুল, নিজামুল হক, কবির মিয়া, আজাদ মিয়া, মোঃ ইয়াওর মিয়া, মোঃ জাহেদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য মাহফিলের প্রথম অধিবেশনের শুরুতেই হাজী পরাছ মিয়া স্মৃতি ট্রস্ট কর্তৃক ২০১৬ ইং সনের মাদরাসার চ‚ড়ান্ত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি




