লিড নিউজ

জিয়া চ্যারিটেবল মামলার পরবর্তী সাক্ষ্য ১৪ জানুয়ারি

এসবিএন ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এর কার্যক্রম চলছে।
এর আগে শারিরীক অসুস্থ্যতার কারণে অনুপস্থিতির জন্য দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Back to top button