লিড নিউজসিলেট

মিরাপাড়ায় নিখোঁজ ছাত্রীর ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণ করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্রী ফাতেমার ২৪ঘন্টার পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় ফরহাদ নামে এক যুবক মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে পানি থেকে ফাতেমার লাশ উদ্ধার করে।

জানা যায়, ফাতেমা আক্তার মিলি (১৭)। সে এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। ফাতেমা মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে। রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।

Related Articles

Back to top button