লিড নিউজ

হাওরের বাধ ভেঙ্গে ফসল ডুবি: বিক্ষোভে উত্তাল জামালগঞ্জ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : জামালগঞ্জের হালির হাওরের বাধ ভেঙ্গে ফসল ডুবির ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কৃষকরা। গত দুইদিন থেকে উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল অব্যাহত রয়েছে।

বুধবার দুপুরে হালির হাওর পাড়ের কয়েক হাজার কৃষক পাউবো,পিআইসি ও সিন্ডিকেট ঠিকাদারদের শাস্তির দাবীতে মিছিল শেষে প্রায় ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্তর ঘেরাও করে রাখে।

ফসল হারা বিক্ষোদ্ধ কৃষকরা পাউবোর দুর্নীতিবাজ পিআইসিদের শাস্তির দাবীতে নানান শ্লোগানে উত্তাল হয়ে উঠে। বিক্ষোদ্ধ কৃষকদেরকে শান্তনা দিতে উপজেলা সহকারী কমিশনার ভ’মি মনিরুল হাসান তাদের কাছে এলে তারা কয়েক দফা দাবী তুলে ধরেন। দাবী গুলোর মধ্যে রয়েছে, জামালগঞ্জ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষনা করা, দুর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সহায়তায় সংশ্লিষ্ট ঠিকাদার ও পিআইসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। কৃষকদের কাছে সরকারি-বেসরকারি ও এনজিও সংস্থার নিকট হইতে ঋণ সহ সকল ঋণের সুদ মওকুফ করা। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে বাজার মূল্য স্থিতিশীল রাখা।

ক্ষতিগ্রস্থ সকল ওর্য়াডে রেশনিং প্রথা চালু করা, ১০ টাকা কেজি মুল্যে চাল বিতরন করা। উপস্থিত কৃষকদের ঘেরাও কালে সমবেত কৃষকদের উদ্দ্যোশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন, মোবারক আলী,কামিনীপুরের কৃষক জাকির হোসেন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার মনিরুল হাসান কৃষকদের সকল দাবীর সাথে একাত্মতা পোষন করে বলেন,পাউবো সহ পিআইসিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে। অচিরেই ক্ষতি গ্রস্থ কৃষক পরিবারের মধ্যে যাতে কম মুল্যে চাল বিতরন করার বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে। বাজারের দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে ।

Related Articles

Back to top button