শায়েস্তাগঞ্জে আহত মহিলাকে বাচাঁলেন পুলিশ


অপু দাশ, অতিথি প্রতিবেদক: শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর নামকস্থানে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় আহত ফাতেমা (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলার জীবন বাচাঁলো পুলিশের এএসআই রুবেল দাস ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্
থানীয় সূত্র জানায়, সিলেটগামী কুশিয়ারা ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগমের বাম পা ভেঙ্গে রক্তক্ষরণ হয়। এসময় আহত ফাতেমা রেলওয়ে লাইনের পাশে পড়ে কাতরাতে থাকে।
নছরতপুর রেলওয়ে গেইটম্যান খেলু মিয়া জানান, বিষয়টি তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ রেলজংশনের উপসহকারি প্রকৌশলী (পথ) বিভাগকে অবগত করা হয়। কিন্ত দীর্ঘ চার ঘন্টা অতিবাহিত হওয়ার পরও রেলওয়ে জংশন থেকে কেউ আসেনি। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবগত করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নির্দেশে এএসআই রুবেল দাস দ্রুত ঘটনাস্থলে পৌছে ফাতেমা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন এবং নিজ খরচে কিছু ঔষুধ কিনে দেন।
আহত ফাতেমা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কাছিমপুর ভানুগাছা গ্রামের আব্দুল করিম হাবিবের কন্যা। এএসআই রুবেল দাস বলেন, দায়িত্ব বড় কথা নয়- মানবতাই বড় এবং সেবাই পুলিশের ধর্ম ।




