লিড নিউজ

বালাগঞ্জে কীর্তনে আসা ভক্তদের উপর হামলা

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মনোহরপুর গ্রামে শুক্রবার রাত দেড়টার দিকে অধির সুত্রধরের বাড়িতে কীর্তনে আসা ভক্তদের গাড়ীতে হামলা করে গাড়ি ভাংচুর করে দূর্বিত্তরা। এসময় একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। তবে গাড়ীর ভিতরে থাকা সবাই অক্ষত থাকে।

এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্য আতংক বিরাজ করে। খবর পেয়ে বালাগঞ্জ থানার এস আই সাইফুর রহমান নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মোঃ আনহার মিয়া আপোষে নিষ্পতির চেষ্টা করছেন।

উল্লেখ্য যে, পাশাপাশি কীর্তন এবং একটি ওয়াজ ছিল। কিন্তু উভয়পক্ষ সহনশীল ভাবে  তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো তারপরও এঘটনা ঘটায় উৎকন্টা দেখা দিয়েছে।

Related Articles

Back to top button