লিড নিউজ

বানিয়াচংয়ে এলসিবিসিই’র অবহিতকরণ সভা অনুষ্টিত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই)’র আওতায় ইউনিসেফের সহযোগিতায় ও বানিয়াচং উপজেলা পরিষদের আয়োজনে মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব শফিউল আলম। অবহিতকরণ সভায় স্বাস্থ্য,পুষ্টি,শিক্ষা,শিশু সুরক্ষা,নিরাপদ পানি,উন্নয়নের জন্য সামাজিক যোগাযোগ ও স্থানীয় পর্যায়ে কর্মক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের উপর তথ্য-উপাত্ত তোলে ধরেন ইউনিসেফ প্রতিনিধি (কো-অর্ডিনেটর) কামরুল হাসান।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক,মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা,যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান,শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র,ডা:পঙ্কজ কান্তি গোস্বামী,সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন,সাংবাদিক ইমদাদুল হোসেন খান,এসআই ওমর ফারুক মোড়ল,ব্র্যাক,হবিগঞ্জ উন্নয়ন সংস্থা,মা-মনি,প্ল্যান বাংলাদেশ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উন্নয়ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button