সিলেটে বালু ভর্তি ট্রাকে এবার মিললো ৩০০ বস্তা চিনি

সিলেটে এবার বালুভর্তি ট্রাক থেকে প্রায় ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বার্ড গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকা থেকে চোরাই চিনির চালান জব্দ করা হয়। পরে ট্রাকটি বিজিবি-১৯ ব্যাটালিয়নে নেওয়া হয়েছে।
বিকেল ৪টার দিকে বিজিবি-১৯ ব্যাটালিয়ন সাংবাদিকদের সামনে জব্দ করা ট্রাকটি আনলোড করা হয়।
বিজিবি জানায়, বুধবার বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বালুভর্তি ট্রাককে সিগন্যাল দেয় বিজিবির টহল দল। এসময় ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি টহল দল শাহপরাণ বাইপাস এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে বালুভর্তি ট্রাক বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হয়।




