সিলেট

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিলেটমিডিয়াডেস্ক ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে কিরণ চন্দ্র বিশ্বাস (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক কিরণ উপজেলার আলুবাগান এলাকার সাম চন্দ্র বিশ্বাসের ছেলে।

সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্গত সিলেট-তামাবিল মহাসড়কের ৪নং ব্রীজের উত্তর পাশে কেন্দ্রী গ্রামের রাস্তার মুখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।’

এ সংক্রান্তে এসআই মোঃ মশিউর রহমানের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে জৈন্তাপুর মডেল মামলা নং-০৮, তাং-১৪/০৫/২০১৮খ্রিঃ ধারা-১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে (সংশোঃ/২০০৪) এর ১৯(১) টেবিল ক্রমিক নং-৯(খ) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button