সিলেট বিভাগ
৭ এপিবিএন এর অভিযানে দেশীয় মদসহ আটক ১

৭ এপিবিএন এর অভিযানে দেশীয় মদসহ আটক ১
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কোনাপাড়ায় ৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার, মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে ৬৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।
২৮ জুন (২০২৪) শনিবার বিকাল ০৩:৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কোনাপাড়া সাকিনস্হ জনৈক আনদ কালিন্দীর বসত ঘরে অভিযান পরিচালনা করে মদসহ আনদ কালিন্দী (৬০)কে আটক করা হয়।
আটককৃত আনদ কালিন্দী (৬০), পিতা মৃত রামপ্রসাদ কালিন্দী, সাং- মির্জাপুর, কোনাপাড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
এই বিষয়ে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করেন এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির।




