সিলেট বিভাগ
সিলেট অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরি ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ সহ সকল নব নির্বাচিত প্রতিনিধিদেরকে অনলাইন পত্রিকা নিউজ পোর্টাল ২৪’র পরিবারের পক্ষ থেকে গতবুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট অনলাইন প্রেসক্লাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনলাইন পত্রিকা নিউজ পোর্টাল ২৪’র পরিবারের পক্ষ দেয়া সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন, সভাপতি মুহিত চৌধুরী, সহ-সভাপতি গোলজার আহমদ, অনলাইন প্রেসক্লাব সদস্য রাহিবুর রহমান ফয়ছল সহ অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
নিউজ পোর্টাল ২৪’র পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, প্রকাশক আবরার আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক এ আর কাওছার, সিলেট প্রতিনিধি মুস্তাক আহমদ, স্টাফ রিপোর্টার মো. আজিজুর রহমান।




