সিলেট বিভাগ

দারুল আজহারে ‘ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক:
দারুল আজহার সিলেট ক্যাম্পাসের ‘ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্সের সনাপনি ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক বজলুর রহমান বলেন, শিল্প, সংস্কৃতি মানুষের মানসিক স্বাস্থ্যের উপাদান ও খোরাক। ব্যস্টিক, সামস্টিক জীবনে সুকুমার বৃত্তির চাষ ও সমাজে ইতিবাচক দৃষ্টিভংগী প্রতিষ্ঠা করতে নির্মল সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। ক্যালিগ্রাফি, আর্ট এন্ড ক্রাফট শিল্প একটি আত্ম উন্নয়ন মুলক চর্চা। এই শিল্পের চর্চা ও বিকাশ আরো সম্প্রসারিত করতে দারুল আজহার মাদরাসার আয়োজনকে অভিনন্দন জানাই।”

অদ্য ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএএমএম হলে দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের ক্যালিগ্রাফি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কোর্স-২০২২’ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

দারুল আজহার সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যক্ষ মনজুরে মাওলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও সুরকার শিপল চৌধুরী, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল সুলাইমান আহমদ হুজাইফা৷

দারুল আজহার সিলেট ক্যাম্পাসের সহকারী শিক্ষক, ক্যালিগ্রাফি ও আর্ট বিভাগের ইনচার্জ কাজী সায়ীদ তানভীরের উদ্বোধনী বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার হোস্টেল ইনচার্জ আবু বকর সিদ্দিক৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম, দারুল আজহারের সহকারী শিক্ষক ও সাইন্স বিভাগের ইনচার্জ আরিফুল ইসলাম সোহান, সহকারী শিক্ষক (আরবি) মুহাম্মদ শিহাব উদ্দিন, সহকারী শিক্ষিকা (সমাজ বিজ্ঞান) হাজেরা আক্তার শারমীন, সহকারী শিক্ষিকা (গনিত) তাহমিনা খানম জুলি প্রমুখ৷

উল্লেখ্য, দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের কো-কারিকুলামের অংশ হিসেবে ‘ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা -২০২২’ গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ সমাপ্ত হয়৷ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ ও ভালো পারফর্মেন্সের জন্য অতিথিবৃন্দ পুরুষ্কার বিতরণ করেন৷

Related Articles

Back to top button